• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
কুষ্টিয়ায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ড্রামট্রাকের চাপায় সরকার রাইস মিলের মালিক জামাল উদ্দিন (৬০) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুষ্টিয়া বটতৈল মোড় কেএনবির শিল্প প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন বল্লভপুর তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বহনকারী ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী নিশ্চিত করে জানান, এ ঘটনায় (রাজবাড়ী ট-১১-০১৬৮) ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category