• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই সাহাদুলের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
গাংনীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই সাহাদুলের মৃত্যু
গাংনীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই সাহাদুলের মৃত্যু

মেহেরপুরের গাংনীর কল্যাণপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ দিনমজুর সাহাদুল ইসলাম (৫০) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে তার মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী। বুধবার (১৭ জানুয়ারী) রাত নয়টার দিকে শীত নিবারনের জন্য আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। সাহাদুল ওই গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী জানান, বুধবার রাত নটার দিকে শীত নিবারনের জন্য বাড়ির পাশে আগুনের কু-লী করে সাহাদুল। হঠাৎ ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category