• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

৮ দফা দাবিতে গাংনীতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
৮ দফা দাবিতে গাংনীতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট
৮ দফা দাবিতে গাংনীতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মেহেরপুরের গাংনী উপজেলা কমিটি। আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করেন।

নার্স-মিডওয়াইফদের দাবীর মধ্যে রয়েছে,স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন।

নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জণের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারী পদন্নোতি। দ্রুত সময়ের মধ্যে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করন। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দেওয়ার পাশাপাশি সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দেওয়ার দাবি জানান।

নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার খাতুন ও নার্সিং সুপারভাইজার আমেনা খাতুনের নেতৃত্বে অবস্থান ধর্মঘটকালে এসময় সিনিয়র স্টাফ নার্স মোছাঃ রোকেয়া খানম, মোছাঃ রাফিজা খাতুন, শাহিনা খাতুন, সাহারা খাতুন, আসমা আক্তার,মিম্মা খাতুন, রেখসোনা খাতুন,মিডওয়াইফ মোছাঃ জান্নাতুল ফেরদাউস ও নার্গিস পারভিন সহ অন্যান্য নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category