• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

১৭ বছর পর জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মিল্টন, সম্পাদক কামরুল

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
১৭ বছর পর জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মিল্টন, সম্পাদক কামরুল
১৭ বছর পর জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মিল্টন, সম্পাদক কামরুল

দীর্ঘ ১৭ বছর পর জামকালো আয়োজনে জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আহবায়ক কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন সভাপতি, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বাধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগীয় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমান উল্লাহ আমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ। সম্মেলনে আলোচনা সভা শেষে সভাপতি পদে জেলা আহবায়ক কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিন জন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category