• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১০ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
১০ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক
১০ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

মাদক পাচারের অভিযোগে ফজিলা খাতুন (৬০)নামের এক নারীকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজা। শনিবার (১৬ নভেম্বর) সকালে গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। তার বিরুদ্ধে মামলাসহ আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ (পিপিএম) জানান, ফজিলা খাতুন একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতো। পাচারের জন্য তার বাড়িতে মাদক গচ্ছিত আছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বসতবাড়ীর রান্না ঘরে একটি স্টিলের বক্সের ভিতর থেকে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category