• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

হরিনাকুন্ডুতে মেহগনি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জসিম উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে হরিনাকুণ্ডু উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকি গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

জসিম উদ্দিন হরিনাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে জসিম উদ্দিন নিখোঁজ ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, গতকাল সন্ধ্যার দিকে জসিম উদ্দিন চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে বাজারে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। তবে তাঁরা রাতে জসিমের কোনো খোঁজ পাননি। আজ সকালে প্রতিবেশীরা জসিমের বাড়ির পাশেই একটি মেহগুনি বাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ওই যুবক কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category