• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

হরিনাকুণ্ডুতে শিশু ধর্ষণের অভিযোগ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
হরিনাকুণ্ডুতে শিশু ধর্ষণের অভিযোগ
হরিনাকুণ্ডুতে শিশু ধর্ষণের অভিযোগ

হরিণাকুন্ডুতে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার (৩ জানুয়ারি) রাতে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানায়, হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের ২য় শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী বুধবার স্কুল থেকে বাড়ি ফিরছিলো। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে মাঠ থেকে সবজি তুলে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়।

নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতার পিতা বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করেছে। তিনি খুবই খারাপ প্রকৃতির লোক। আমরা চাই সে দ্রুত গ্রেপ্তার হোক। আমরা তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

হরিণাকুন্ডু থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে এমন খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category