হরিণাকুন্ডুতে জামায়াত-শিবিরের রোড শো ও পথসভা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে শনিবার হরিণাকুণ্ডুতে জামায়াত-শিবির রোড-শো ও পথ সভা করেছে। শনিবার (১৭ আগষ্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রোডশোটি হরিণাকুণ্ডু প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথ সভা করে। মওলানা আব্দুল মজিদের পরিচালনায় আজকের এই রোড-শো ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে ঝিনাইদহ জেলা সাবেক ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের জামায়াতের আমীর মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।