• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

হরিণাকুন্ডুতে গাইড বইয়ের মডেল টেস্টের প্রশ্ন দিয়ে প্রাক নির্বাচনী পরীক্ষা গ্রহন

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
হরিণাকুন্ডুতে গাইড বইয়ের মডেল টেস্টের প্রশ্ন দিয়ে প্রাক নির্বাচনী পরীক্ষা গ্রহন
হরিণাকুন্ডুতে গাইড বইয়ের মডেল টেস্টের প্রশ্ন দিয়ে প্রাক নির্বাচনী পরীক্ষা গ্রহন

হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রাক নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন হুবহু পাঞ্জেরী গাইডের মডেল টেস্ট থেকে ফটোকপি করে পরীক্ষা নেওয়া হয়েছে। শুধুমাত্র প্রশ্নের উপরে স্কুলের নাম ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নেই গত ২৪ জুন মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়।

অথচ এসব শিক্ষকরাই এসএসসির পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়েন। কথা ছিল শিক্ষক নিজেই প্রশ্ন করবেন। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক করলেন হুবহু নকল। তাহলে ছাত্ররা কি করবে?

সরকারী নিয়ম অনুযায়ী অথ্যাৎ যশোর বোর্ডের নিদের্শনা অনুযায়ী এ বৎসর প্রাক নির্বাচনী পরীক্ষা আগষ্ট অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তবে শিক্ষার্থীর উপকারের স্বার্থে বিশেষ নামে পরীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেওয়া যাবেনা। যদি কোন স্কুল প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রশ্ন প্রনয়নকারী শিক্ষক সালাউদ্দীন বুলু জানান, প্রশ্ন করার জন্য একটি কম্পিউটারের দোকানে গিয়েছিলাম কিন্তু দোকানদার আমাকে বলে ছিলো আমার সময় নেই। তিন সেট প্রশ্ন করা আছে সেখান থেকে একটি সেট নেন। তখন আমি আমার পড়ানো অনুযায়ী একটি সেট পচ্ছন্দ করি। তারপর প্রশ্ন সেট করে স্কুলে জমা দিই। কিন্তু পরীক্ষার পর বিষয়টি জানতে পারি। পরবর্তীতে আর এমন হবে না বলে তিনি আরো জানান। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ জানান।
হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান বাদল বলেন, আমি শিক্ষকদের সবসময় নিজে প্রশ্ন করার কথা বলি। তারপরও একজন শিক্ষক ভুল করে ফেলেছে। আমি কঠিন হস্তে দেখভাল করবো যাতে পরবর্তীতে আর এমন ঘটনা আর না ঘটে।
হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল বারী বলেন, সংশ্লিষ্ট শিক্ষককে ডাকা হয়েছে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক-উজ-জামান, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ খোবর নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার মো লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীর উপকারের স্বার্থে বিশেষ নামে পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে কোন গাইড থেকে প্রশ্ন করা যাবেনা। এছাড়া সরকারী নিয়ম অনুযায়ী অথ্যাৎ যশোর বোর্ডের নিদের্শনা অনুযায়ী এ বৎসর প্রাক নির্বাচনী পরীক্ষা আগষ্ট মাসে হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেওয়া যাবেনা। যদি কোন স্কুল প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category