• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নবাগত ওসি মো.মাহবুবুর রহমানের সঙ্গে হরিণাকুণ্ডু উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো.মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো.মাহফুজুর রহমান উদয়, সিনিয়র সহ সভাপতি মাহাবুব মুর্শেদ শাহীন, নির্বাহী সদস্য শাহানুর আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বীর বশির, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক শিশির পারভেজ, উপজেলা প্রেস ক্লাবের সদস্য শেখ মিলন, মুখলেচুর রহমান লাড্ডু, জুয়েল রানা বীর, জাভেদ আক্তার, আশরাফুল ইসলাম, ইমরুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category