• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইঞ্জিনচালিত লাটা হাম্বা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাজমুল হুদা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার ভায়না-বাগআঁচড়া মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হুদা ভবানীপুর গ্রামের ইসাহাক আলী ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির এস.আর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে অফিসে যাচ্ছিলেন নাজমুল হুদা। পথে ভায়না—বাগআঁচড়া মাঠের মধ্যে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত লাটা হাম্বা গাড়ি ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেণ

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার দূর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করে জানান, কিভাবে দূর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category