• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু হতে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তিকৃত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হরিণাকুণ্ডু শিক্ষক ফোরাম। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে হরিনাকুণ্ডু সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এবছর ভর্তিকৃত ১০জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

হরিনাকুণডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা খাতুনের সভাপতিত্বে ও মাহবুব মুরশেদ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ।

হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থী ও শিক্ষক ফোরাম

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন উ অধ্যক্ষ মোক্তার আলী, অধ্যক্ষ্ রবজেল হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ওমর আলী ডেপুটি, সাবেক সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ। সংবর্ধনা প্রদানকালে মেধাবী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্র তৌহিদুল ইসলাম , একই কলেজের শানজিদা ইসলাম, আজাদী মুজাহিদ, এম এ জি ওসমানি মেডিকেল কলেজ, আব্দুল মামুম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হুসাইন কবির খুলনা মেডিকেল কলেজ, ফারিয়া আক্তার এ্যানি রাজশাহী মেডিকেল কলেজ, আফিয়া ফারজানা ইভা শেরে বাংলা মেডিকেল কলেজ এবং শাফিন চট্টগ্রাম মেডিকেল কলেজ। হরিণাকুণ্ডু শিক্ষক ফোরাম এর এই মহতি আয়োজনকে স্বাগত জানিয়েছেন মেডিকেল কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category