• শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিণাকুণ্ডুতে বিএনপির শোক র‌্যালি’ও আলোচনা সভা

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
হরিণাকুণ্ডুতে বিএনপির শোক র‌্যালি’ও আলোচনা সভা
হরিণাকুণ্ডুতে বিএনপির শোক র‌্যালি’ও আলোচনা সভা

কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং যে সকল ছাত্রছাত্রী, সাধারণ জনগণ ও সাবেক বিএনপি ঝিনাইদহ জেলার দুই আসনের এমপি আলহাজ মশিউর রহমান এর অকাল মৃত্যুতে হরিণাকুণ্ডুতে বিএনপির শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ কার্যলয়ের মাঠে এই আয়োজন করে হরিণাকুণ্ডু উপজেলা, পৌর,ও ইউনিয়ন বিএনপি। জমিরউদ্দীন মোল্লার সভাপতিত্বে আজকের শোক র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ঝিনাইদহ জেলা বিএনপির ২আসনের বারবার নির্বাচিত এমপি মরহুম মশিউর রহমানের বড় ছেলে ডাক্তার ইব্রাহিম রহমান বাবু সদস্য কেন্দ্রীয় ড্যাব স্বাস্থ্য বিষয়ক জেলা বিএনপি ঝিনাইদহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলম সাবেক চেয়ারম্যান সদর উপজেলা জেলা বিএনপি ঝিনাইদহসহ হরিণাকুণ্ডু পৌর বিএনপি,ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

এতে জেলা বিএনপির বাবু, আব্দুল আলম ,হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি পৌর বিএনপিসহ জেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে অভিযুক্ত করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় তাকে অভিযুক্ত করে বিচারের দাবী জানান। সেই সাথে এই কোটা সংস্কার আদায়ে যেসকল ভাই,বোন শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, এবং হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

আলোচনা সভা শেষে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি,পৌর বিএনপি,ইউনিয়ন বিএনপির সকল কর্মীরা একটি শোক র্যালি বের করেন। শোক র্যালিটি হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে হরিণাকুণ্ডু একতারা মোড়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category