• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

হরিণাকুণ্ডুতে উপজেলা আ.লীগের শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
হরিণাকুণ্ডুতে উপজেলা আ.লীগের শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশ
হরিণাকুণ্ডুতে উপজেলা আ.লীগের শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের শান্তি মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার প্রিয়নাথ স্কুলের মাঠ প্রাঙ্গনে সবাই একত্রিত হয়ে একটি শান্তি মিছিল উপজেলার দোয়েল চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াতের অব্যহত অবৈধ অগণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, জনগণের জানমালের ক্ষতিসাধন ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ উপজেলা আওয়ামী লীগের।

শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের  আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দার।

সমাবেশ পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব সফিকুল ইসলাম অপু, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, উপস্থিত ছিলেন হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দরা।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। দেশের মানুষকে শান্তিতে রাখতে তিনি বদ্ধ পরিকর। সেজন্য তিনি কোন ভাবেই জামায়াত বিএনপির সন্ত্রাসীদের হাতে আর দেশের মানুষকে তুলে দিতে চান না। অতীতে কোন সময় জামায়াত বিএনপির কাছে মানুষ নিরাপদ ছিলো না আর কোনদিন নিরপদ থাকতেও পারেনা। দেশের মানুষকে সাথে নিয়ে এই জামায়াত বিএনপিকে প্রতিহত করা হবে।

শান্তি সমাবেশে ঝিনাইদহ জেলা ও হরিণাকুণ্ডু আওয়ামী লীগের নেতৃবৃন্দ আরও বলেন; বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের ও ষড়যন্ত্র মূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় লড়তে প্রস্তুত। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। বিএনপির নৈরাজ্য, সন্ত্রাসবাদ ও মৌলবাদের জবাব দিতে প্রস্তুত আওয়ামীলীগ।

দেশে বিএনপি-জামায়াত আবার নৈরাজ্য সন্ত্রাসবাদ করে দেশকে অস্থিতিশীলতা করতে চাইলে আওয়ামী লীগ জবাব দেবে। বাংলাদেশ আওয়ামী লীগ হলো জনগণের দল। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে ছিলো, সব সময় থাকবে। সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে সব সময় আওয়ামীলীগ মাঠে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category