• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিণাকুণ্ডুতে আন্তঃ বিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
হরিণাকুণ্ডুতে আন্তঃ বিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
হরিণাকুণ্ডুতে আন্তঃ বিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাঁকজমকপূর্ণ ভাবে সরকারি লালন শাহ কলেজে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ফাইনাল খেলা উদ্বোধনের মধ্যদিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শরিফুজ্জামান।

সহযোগী অধ্যাপক ড. এম, এ রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহব্বত আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম খাঁন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান, এছাড়াও আরও শিক্ষকমন্ডলী।

তিনদিনব্যাপি অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। আজকের ফাইনাল খেলায় একাদশ-দ্বাদশ বনাম দর্শন বিভাগ ফাইনাল অংশগ্রহন করে। একাদশ-দ্বাদশ ২ -১ গোলে দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি লুফে নেই। বৃহস্পতিবার শত শত ফুটবল প্রেমী শিক্ষার্থীদের প্রানবন্ত উপস্থিতিতে আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category