• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো নূরের জীবন প্রদীপ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
সড়ক দুর্ঘটনায় নিভে গেলো নূরের জীবন প্রদীপ
সড়ক দুর্ঘটনায় নিভে গেলো নূরের জীবন প্রদীপ

মেহেরপুরে শহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরাফাত রহমান নূর (১৫) মৃত্যুবরণ করেছে।

শুক্রবার ভোরের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরের মৃত্যু হয়। নূর মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। সে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলো।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের পৌর বাসটার্মিনাল এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নূর হোসেন সহ সজিব ও মতু নামের দুজন আহত হয়। সজিব একই গ্রামের রতন আলীর ছেলে এবং মতু চাঁদবিল গ্রামের জমসেদ শেখের ছেলে।

ঘটনার সময় আরাফাত রহমান নূর ও সজীব মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে শহরের পৌর বাসটার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তার উপরে ছিটকে পড়ে তিন জনই গুরুতর আহত হয়।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আরাফাত রহমান নূর এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ভোরের দিকে নুরের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category