• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

স্বামী সন্তান নিয়ে ঈদ হলোনা  শিউলীর

কুষ্টিয়া প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
স্বামী সন্তান নিয়ে ঈদ হলোনা  শিউলীর
স্বামী সন্তান নিয়ে ঈদ হলোনা  শিউলীর

স্বামী-সন্তানের সাথে ঈদ করা হলো না শিউলী খাতুনের। কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী শিউলী (৩০)। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ রাশেদ। নিহত শিউলী (৩০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মকছেদ শাহ লেনের মন্টু আলীর স্ত্রী। হত্যার ঘটনায় স্বামী মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মন্টু ওই এলাকার বজলু রহমানের ছেলে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে ঘরের মধ্যে আটকিয়ে মারপিট ও এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে স্বামী। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিউলী খাতুনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা বলেন, পারিবারিক কলহের জেরে মিন্টু তার স্ত্রীকে ঘরের ভিতরে দরজা আটকিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ এসে মিন্টুকে গ্রেফতার করে। আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান আনিছ বলেন, বেলা ১২টার দিকে আমি পৌরসভায় ছিলাম, এ সময় স্থানীয়রা আমাকে  ফোন কলে জানান যে, মিন্টু তার স্ত্রীকে ঘরে আটকিয়ে মারপিট করছে। আমি দ্রুত পুলিশকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় শিউলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ রাশেদ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এঘটনায় অভিযুক্ত মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category