ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলায় ভোট গ্রহনের সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংলবাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। সোমবার (২০ মে) গাংনী থানা চত্তরে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এ কথা বলেন। গাংনী উপজেলায় ১০৭ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার এস এম নাজমুল হক কঠোর নির্দেশনায় বলেন, এমন একটি নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। যে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে নুন্যতম বিশৃংখলা না ঘটে। সেদিকে আমরা সর্বদা তৎপর থাকবো। এটা সার্বক্ষনিক মনিটরিংয়ে রাখবো যাতে কেউ এধরনে বিশৃংখলা করে না করে ভোটে। সুষ্ঠ ভোটে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।