• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সুধিজনদের সাথে গাংনীর নবাগত ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পেশাগত দায়িত্ব পালনে সকলের কাছে সহযোগিতা চাইলেন মেহেরপুরের গাংনী উপজেলার নতুন দায়িত্ব নেওয়া ইউএনও আনোয়ার হোসেন। আর সুধীজনদের প্রত্যাশা, উপজেলার অভিভাবক হিসেবে তিনি যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল হক, জেলা জামায়াতের সূরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল ও আলফাজ উদ্দিন কালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক সমিতি প্রতিনিধি, কলেজ ও মাদ্রাসা অধ্যক্ষ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category