• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালীসা ৩ দিনের রিমান্ডে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালীসা ৩ দিনের রিমান্ডে
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালীসা ৩ দিনের রিমান্ডে

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে রিমান্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক বেগম শারমিন নাহার।

পুলিশ সুত্রে জানা গেছে, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসমি হিসেবে রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করা হয় মোনালিসা ইসলামকে। ওই মামলার আসামি হিসেবে তাকে আজ দুপুরে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক তদন্ত সেলিম জাহাঙ্গীর। একইসাথে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া পলি খাতুনের নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতারের আবেদন করেন তিনি।
বিজ্ঞ আদালত তাকে ৩ দিনের রিমান্ড এবং পলি খাতুনের মামলায় গ্রেফতারের আদেশ দেন। আদালতের আদেশে মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রিমান্ডে তাকে সদর থানায় নেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category