• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্বজনের বাড়ি থেকে সরকারি মালামাল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্বজনের বাড়ি থেকে সরকারি মালামাল উদ্ধার
সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্বজনের বাড়ি থেকে সরকারি মালামাল উদ্ধার

মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্বজন সাজাহান সিরাজ দোলনের ভাড়াকৃত বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহষ্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তারা। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে কোরআন শরীফ, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, শাড়ি লুঙ্গি, থ্রি-পিচ, শিক্ষার্থীদের টিফিন বক্সসহ নানান মালামাল। প্রতিটি পণ্যের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান জানান, ক্যাশবপাড়ার সুরমান আলীর বাড়ির নীচ তলায় সরকারী মালামাল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল। তখন বাড়িতে তালা লাগানো ছিলো। খবর দেওয়া হয় বাড়ির মালিক সুরমান আলীকে। পরে বাড়ির মালিকের সহায়তায় দু’টি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। বাড়ির তিনটি কক্ষে মালামাল রাখা প্লাস্টিকের অসংখ্য বস্তা। কোন কক্ষেই কোন আলোর ব্যবস্থা ছিলোনা। বস্তা খুলেই দেখা যায় কোরআন শরীফ, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রী-পীচ, শিক্ষার্থীদের টিভিন বক্সসহ নানা সামগ্রী। উদ্ধারকৃত মালামালগুলো রাখা হয় পুলিশি হেফাজতে। ঘটনাস্থল থেকে ট্রাকে করে মালামাল নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে।
তিনি আরো জানান, বাড়ির ভাড়া নেওয়া মালিকের নাম সাজাহান সিরাজ দোলন। তার বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে। সম্পর্কে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাহাদ হোসেনের ফুপাতো ভাই। শুক্রবার মালামালের সিজার লিস্ট করা হবে। পরে অভিযুক্ত ব্যাক্তিেেদ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারী এ মালামালের মূল্য কত এমন প্রশ্নে ঐ কর্মকর্তা বলেন, মালামালের পুরো লিস্ট করার পর জানা যাবে এগুলোর আসল মূল্য কত।
বাড়ির মালিক সুরমান আলী জানান, এক বছর আগে দুই তলা বাড়ির নীচতলার তিনটি কক্ষসহ ডাইনিং রুম বাড়া নেয় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাই সাজাহান সিরাজ দোলন। মাসে ভাড়া প্রদান করতেন ৬ হাজার টাকা। এখানে সরকারী সব মালমাল রাখতেন তিনি। মাঝে মধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যেতেন তিনি। এর বেশি কিছু তিনি জানতেন না। এ মালামালগুলো কি করা হবে তাও তার জানা ছিলে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category