• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

সাবেক ইউপি সদস্য আরমান আলীর শীতবস্ত্র বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
শীতবস্ত্র বিতরণ
সাবেক ইউপি সদস্য আরমান আলীর শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বারাদি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আরমান আলীর নিজ অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার সময় রাজনগর গ্রামে আরমান আলীর বাসভবনের সামনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এ সময় সাবেক ইউপি সদস্য আরমান আলী বলেন, সারা দেশের তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শুধু শীতার্ত মানুষকেই নয়, সব সময় আমি মানুষের পাশে থেকে আমার সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। প্রতিবছরের ন্যায় এবারও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের অনেক ভালো লাগছে। আমৃত্যু তিনি যেন মানুষের পাশে থাকে সহযোগিতা করতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বারাদি ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

এসময় নবগঠিত বারাদি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় শীতার্তদের মাঝে ৮ শত কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য খাকছার আলী, ২ নং ওয়ার্ড সদস্য শফি মীর, ৭ নং ওয়ার্ড সদস্য আনারুল, আওয়ামী লীগ নেতা কাউছার আলী, মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category