• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সাবিনাদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিবর্তন ডেস্ক:
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
সাবিনাদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সাবিনাদের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালের বিপক্ষে নারী ফুটবলারদের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশের মেয়েদের এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে এক বার্তা প্রেরণ করেন। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালের বিপক্ষে মেয়েদের বিজয়ে অভিনন্দন জানিয়ে বার্তা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯ বছর পর বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপ এনে দিলো বাংলাদেশের মেয়েরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৩ মিনিটে সূচনা গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র।
এরপর ৪০তম মিনিটে দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করে হাফ টাইমের আগেই ২-০ ব্যবধান গড়ে দেন কৃষ্ণা রানী সরকার। পরবর্তীতে ৬৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠাতে সক্ষম হয় নেপালের আনিতা বাসনেট। এতে ব্যবধান কমলেও শেষ সময়ে কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category