চুয়াডাঙ্গাসহ ৫ জেলায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংস্হার চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম।
বহুমুখী মানব কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গাস্হ কার্যালয় থেকে অনুষ্ঠানটি উপস্থাপন করেন সাংবাদিক বিপুল আশরাফ। এছাড়াও চুয়াডাঙ্গা অফিসে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গায় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার , চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটন, এটিএন বাংলা প্রতিনিধি রফিক রহমান ও নাসির জোয়ার্দ্দার প্রমুখ।
বহুমুখী মানব কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলা কার্যালয় থেকে একযোগে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের উদ্বোধন করা হয়।
এর মধ্যে চুয়াডাঙ্গায় কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন, ঝিনাইদহ কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন, কুষ্টিয়ায় কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন, মেহেরপুর কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন এবং মাগুরায় ও কম্পিউটারে ২ ব্যাজে ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষন নিবেন।
প্রধান অতিথি মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা। এইজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন মূলক কাজে হাত দিয়েছেন। এর মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ অন্যতম। কম্পিউটার শিখে আপনারা ইচ্ছা করলে আপনাদের স্কিল দিয়ে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতে পারেন। আমরা যদি সবাই ভালো থাকি, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। তাহলে সম্ভব হবে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন।