• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সপ্তমবারের মতো অবরোধের ডাক বিএনপির

বিবর্তন বাংলা ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৬ ও ২৭ নভেম্বর (রবি ও সোমবার) সপ্তমবারের মতো ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
সপ্তমবারের মতো অবরোধের ডাক বিএনপির

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৬ ও ২৭ নভেম্বর (রবি ও সোমবার) সপ্তমবারের মতো ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

বিএনপি ছাড়াও তাদের সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোসহ অন্যান্য সমমনা বিরোধী দলও এই অবরোধ সমর্থন করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসায় হামলা ও পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। এর আগে ছয় দফা অবরোধ ও দুইবার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর, পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর এবং ষষ্ঠ দফায় ২২ ও ২৩ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়। গত ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category