• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সড়ক দূর্ঘটনা রোধে মেহেরপুর জেলা পুলিশের হেলমেট বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
সড়ক দূর্ঘটনা রোধে মেহেরপুর জেলা পুলিশের হেলমেট বিতরণ
সড়ক দূর্ঘটনা রোধে মেহেরপুর জেলা পুলিশের হেলমেট বিতরণ

সড়ক দূর্ঘটনা রোধ ও মানুষকে সচেতন করতে মেহেরপুরে লিফলেট ও হেলমেট বিতরণ করেছে জেলা ট্রাফিক পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের কলেজমোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা ট্রাফিক ইনসপেক্টর ইসমাঈল হোসেন।
এ সময় পুলিশ সুপার বলেন, বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা গেছে মেহেরপুরের বেশিরভাগই সড়ক দূর্ঘটনা মোটরসাইকেলে। আর মারা যাওয়ার বড় একটি অংশ তরুণ। আর এসব দূর্ঘটনা বাড়ছে মানুষের অসচেতনতার কারণেই। এমনকি মানুষ মোটরসাইকেল চালানোর জন্য হেলমেটও ব্যবহার করছেন না। কেউ ব্যবহার করলেও থাকছে পায়ের উপর। মাথায় পরছেন না। দূর্ঘটনার সাথে সাথে তারা মাথায় গুরুতর আঘাত পাচ্ছেন। পরে মারা যাচ্ছেন। অথচ হেলমেট পরে মোটরসাইকেল চালালে অনেকাংশেই নিজেকে রক্ষা করা সম্ভব। তাই প্রতিটি মানুষকে হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।
এছাড়াও সড়ক দূর্ঘটনারোধে সমাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, এখন থেকে সড়কে দূর্ঘটনা রোধে মাঝে মাঝেই সচেতনতামূল নানা কর্মসূচীর আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category