• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

সংসদ সদস্য অ্যানি রহমান আর নেই

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
সংসদ সদস্য অ্যানি রহমান আর নেই
সংসদ সদস্য অ্যানি রহমান আর নেই

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য শেখ অ্যানি রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত শেখ অ্যানি রহমানের স্মৃতিচারণ করে স্ট্যাটাসে শিক্ষামন্ত্রী লেখেন, ‘তিনি আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তাঁর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শ্রদ্ধেয় শেখ হাফিজুর রহমান চাচাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।’

স্ট্যাটাসে শিক্ষামন্ত্রী আরও লেখেন, ‘জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বাসে ভরিয়ে রাখতেন। নিজ এলাকার মানুষের জন্য তাঁর ছিলো অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কি কি করবেন তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তাঁর কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম।’

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে সদস্য নির্বাচিত হন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category