• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত
শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক ও বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মেমিন। অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামানসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category