• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কসবা ফুটবল একাদশ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কসবা ফুটবল একাদশ
শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কসবা ফুটবল একাদশ

মেহেরপুরের গাংনীতে শহিদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কসবা ফুটবল একাদশ। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বাশঁবাড়িয়া ফুটবল একাদশকে ৪-০ গোলে পারাজি করে চ্যাম্পিয়ন হয় কসবা ফুটবল একাদশ। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাগরসহ অন্যদের হাতে ট্রফি তুলে দেন মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

আড়পাড়া গ্রামবাসীর উদ্দ্যোগে ও সাইক্লোন ক্লাব আয়োজিত খেলায় ১৬ টি দল অংশ গ্রহন করে। খেলা পরিচালনা করেন রেফারী জাফর উদ্দীন, সহকারী হিসেবে ছিলেন কামরুল হোসেন ও রিপন আলী।

গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, ধানখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহম্মেদ, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাইক্লোন ক্লাবের জামাল উদ্দীন, ফারুক হোসেন ও আরশাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category