• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

লাখো ভক্তের পদচারনায় মুখরিত লালন আখড়া বাড়ি

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
লাখো ভক্তের পদচারনায় মুখরিত লালন আখড়া বাড়ি
লাখো ভক্তের পদচারনায় মুখরিত লালন আখড়া বাড়ি

লাখো ভক্তের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী লালন মেলা চলছে। লালন শাহের মাজার প্রাঙ্গণ, মাঠ ও কালি নদীর পাড় ঘেঁষে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীদের খণ্ডখণ্ড গানের আসর বসেছে। তাদের পদচারনা, জয় গুরু জয় গুরু শ্লোগান ও গানে মুখরিত লালন মেলা।
ঘুরে দেখা যায়, ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে লাখো ভক্ত-অনুসারী দূর-দূরান্ত থেকে এসেছেন ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে। তারা খণ্ডখণ্ড গানের আসর জমিয়েছেন। তারা লালন ফকিরের মাজার প্রাঙ্গণ, মাঠ, কালি নদীর পাড় ঘেঁষে অস্থায়ীভাবে তৈরি করেছেন আস্তানা। কালী নদীর পাড়ে মাঠে বসেছে গ্রামীণ মেলা। আশপাশের এলাকায়ও হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। গান ছাড়াও দিনরাত ধরে তারা ফকির লালন শাহের বাণী নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করেন। অনেকে আবার লালনের মত ও পথের দীক্ষা নেন। আধ্যাত্মিক গুরু ফকির লালন শাহকে স্মরণ এবং তার দর্শন থেকে সাঁইজির ধামে আসা ভক্তরা ভাবের আদান-প্রদানের মাধ্যমে আত্মশুদ্ধি ও মুক্তির স্বাদ খুঁজে থাকেন। ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়াজনে তিন দিন ব্যাপী লালন মেলা শুরু হয়েছে মঙ্গলবার। এ উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এসেছেন।

ফকির লালন শাহ কুষ্টিয়ার শহরতলি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে ১৮৯০ সালের ১৭ অক্টোবর (বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক) মারা যান। পরবর্তীতে এখানে প্রতি বছর পহেলা কার্তিক লালন মেলার আয়োজন ‍করে লালন একাডেমি।

লালনের ভক্ত-অনুসারীরা জানান, তিরোধান দিবসকে ঘিরে তিন দিনের লালন মেলা হচ্ছে আখড়াবাড়িতে। দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও অনুসারীরা এসেছেন। রাতদিন লালন ফকিরের গানে গানে পুরো এলাকা মুখরিত।

দর্শনার্থীরা বলেন, লালন মেলায় এসে খুবই ভালো লাগছে। লালন ভক্ত-অনুসারী ও গুরু-শিষ্যদের আস্তানাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তাদের গাওয়া গান শুনতে জড়ো হচ্ছেন শ্রোতারা। পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। লালন মেলা উপলক্ষ্যে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category