• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

র‍্যাবের অভিযানে ব্রুপেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদককারবারী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
র‍্যাবের অভিযানে ব্রুপেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদককারবারী গ্রেফতার
র‍্যাবের অভিযানে ব্রুপেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদককারবারী গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ভারতীয় ব্রুপেনরফিন ১০০ এ্যাম্পুল ইঞ্জেকশনসহ দুই মাদককারবারীকে আটক করেছে র‍্যাব। শনিবার (২২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলদিয়া চুনরীপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর টোকন (৪৫) ও দৌলদিয়া মাঝেরপাড়ার মৃত নবীছ উদ্দিনের ছেলে শফি মন্ডল (৪৪)।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব -১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ভালাইপুর মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে (Buprenorphin injection-2ml, Manufactured by India)১০০(একশত)পিসসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ভারতীয় তৈরী ব্রুপেনরফিন ইঞ্জেকশন এ্যাম্পুল নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।

র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারা তৎসহ একটি মামলা দায়ের পূর্বক আসমীদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category