• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

রাজশাহীর বাঘায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
রাজশাহীর বাঘায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বাঘা পৌরসভার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পিএফজির এ্যাম্বসিডর ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামানের সভাপতিত্বে ও পিএফজির কো-অর্ডিনেটর উত্তম কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন বাঘা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোছাঃ রানু আক্তারী, যুব মহিলা লীগের নেত্রী মোছাঃ শরীফা খাতুন, বাঘা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা।

সভায় বক্তারা বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেব মোহনপুর পিএফজির দ্বন্দ্ব নিরশনে কাজ করছে। পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে আগামী তিন মাসের পরিকল্পনা করে সভাপতির সমাপনি বক্তব্যর মধ্য দিয়ে ফলোআপ সভা শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category