• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

রাঁসের বিপক্ষে মাঠে নামছে না মেসি

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
রাঁসের বিপক্ষে মাঠে নামছে না মেসি
রাঁসের বিপক্ষে মাঠে নামছে না মেসি

পায়ের পেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন লিওনেল মেসি। ইনজুরির কারনেই ফরাসি লিগে রাঁসের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ডের। শনিবার (৮ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

তবে খুব শিগগিরই অনুশীলনে মাঠে ফিরবেন মেসি, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মেসির ইনজুরি পিএসজি জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষার পর এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। আগামীকাল রোববার (৯ অক্টোবর) অন্যান্য পরীক্ষা নিরীক্ষা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আপাতত দলের পরবর্তী ম্যাচে পাওয়া যাচ্ছে না মেসিকে।

গত বুধবার (৬ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের শেষভাগে পায়ে চোট পান মেসি। তার গোলেই লিড পায় পিএসজি। কিন্তু ৯০ মিনিট শেষ হওয়ার ৯ মিনিট আগেই তাকে তুলে নেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। এ নিয়ে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরর্বতিতে জানা যায়, মাংষ পেশিতে চোটের কারণেই তাকে তুলে নেন কোচ। পর্তুগিজ জায়ান্টদের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচ শেষে গালতিয়ের বলেন, ‘মেসি ক্লান্ত হয়ে পড়েছিল। তুলে নেওয়ার মিনিট দুয়েক আগে সে বদলি নামানোর ইঙ্গিত দিচ্ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category