• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যৌথবাহিনীর অভিযানে মেহেরপুরে নাইন এমএম পিস্তল ও গুলিসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
যৌথবাহিনীর অভিযানে মেহেরপুরে নাইন এমএম পিস্তল ও গুলিসহ যুবক আটক
যৌথবাহিনীর অভিযানে মেহেরপুরে নাইন এমএম পিস্তল ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের অনলাইন ক্যাসিনো ও মাদক কারবারী সোহাগ হোসেনকে (৩২) নাইন এম এম পিস্তল ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়।

আটক সোহাগ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো এবং মাদক কারবারীর অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

অভিযান সূত্রে জানাগেছে, অনলাইন ক্যাসিনো ও মাদক কারবারীরা অস্ত্র এবং গুলি নিয়ে এসেছে এমন গোপন খবর পায় যৌথবাহিনী।

এর ভিত্তিতেই সোমবার রাতে সোহাগকে তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল ও কয়েকটি সিমসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সদর উপজেলার আশরাফপুর গ্রামের শশ্মান ঘাট সংলগ্ন মাঠ থেকে জার্মানির তৈরী একটি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক সোহাগের নামে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category