• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
মেহেরপুর ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
মেহেরপুর ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

মেহেরপুর ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ১০টার সময় র‌্যালিটি মেহেরপুর জেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো: আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, সিভিল সার্জন মহী উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category