• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর-১ আসনে হ্যাটট্রিক, ২ আসনে পরিবর্তন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
মেহেরপুর-১ আসনে হ্যাটট্রিক, ২ আসনে পরিবর্তন
মেহেরপুর-১ আসনে হ্যাটট্রিক, ২ আসনে পরিবর্তন

মেহেরপুর-১ (সদর, মুজিবনগরে) পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে বর্তমান এমপিকে হটিয়ে জায়গা করে নিয়েছেন নতুন মুখ ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবইদুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন। এতে মেহেরপুর-১ আসনে আবারও আওয়ামী লীগে মনোনয়ন পেলেন বতর্মন এমপি ফরহাদ হোসেন। তিনি মন্ত্রী হিসেবে মেহেরপুর জেলার প্রথম ব্যক্তি জায়গা পেয়েছিলেন। বর্তমানে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে এসেছে নতুন মুখ। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন বর্তমান এমপি সাহিদুজ্জামান খোকন।

দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মেহেরপুর-১ আসনে ১১ জন ও মেহেরপুর-২ আসনে ১৫ জন তুলেছিলেন দলীয় মনোনয়নপত্র। এর মধ্য থেকেই ঘোষিত দুজন হলেন নৌকার মাঝি।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ এস এম নাজমুল হক সাগর মনোনয়ন পাওয়ায় কর্মী সমথর্করা তার দলীয় কার্যালয়ের সামনের সড়কে উচ্ছাস প্রকাশ করে স্লোগান দিতে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category