• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু কীট দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু কীট দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান
মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু কীট দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৫’শ কীট প্রদান করেছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহা. আব্দুস সালাম।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জমির মো. হাসিবুস সাত্তারের হাতে কীটগুলো তুলে দেন চেয়ারম্যান।

এসময় আব্দুস সালাম বলেন, শুধু ডেঙ্গুর কীট নয়, জরুরী মূহুর্তে যে কোন প্রয়োজনে আমরা যদি কাজে লাগতে পারি সেটা সবারই ভালো লাগবে। শুধু জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তি মানুষ হিসেবেও আমি যখন সুযোগ পাই কোথাও সহযোগিতা করার করি আর এখনতো একটি দায়িত্বে আছি। এই জেলায় যে কোন সময় যে কোন কাজে এই জেলা পরিষদকে কাজে লাগানোর সুযোগ থাকে সেটা আমরা করবো। এটি তো সামান্য, এর থেকেও বড় কোন প্রয়োজনে আমরা পাশে আছি।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জমির মো. হাসিবুস সাত্তার বলেন, কিট সংকটে জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করে। পরে পরিস্থিতি মোকাবিলায় মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে ডেঙ্গু পরীক্ষার কিট চেয়ে গত ১৮ সেপ্টেম্বর লিখিত আবেদন করলে পৌর মেয়র আমাদের ৫’শ কীট প্রদান করেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

সেই অনুদান থেকেই ১৫’শ ডেঙ্গু কীট কেনা হয়। পরে ৬’শ কীট মুজিবনগর ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৯’শ কীট জেনারেল হাসপাতালে জন্য বিতরণ করা হয়।

এসময় মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category