• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু কীট উপহার দিলেন পৌর মেয়র

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু কীট উপহার দিলেন পৌর মেয়র
মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু কীট উপহার দিলেন পৌর মেয়র

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০০ কীট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ১০টি ডাস্টবিন প্রদান করেন।

এসব উপহার সামগ্রি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার এর হাতে তুলে দেন পৌর মেয়র।

এসময় তিনি ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। রোগী দেখতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাধ্যে উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও ফল বিতরণ করা হয়।

এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলরবৃন্দ ও হাসপাতালের কর্মচারী কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

উপহার প্রদানকালে পৌর মেয়র বলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত মশক নিধন স্প্রে করা হচ্ছে এবং হাসপাতালে যেন কিট সংকট না হয় সেজন্য ডেঙ্গু পরীক্ষার জন্য কিট সরবরাহ করা হলো। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে দুই সপ্তাহের জন্য খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য বাইরে একজন রোগীর খরচ হয় এক হাজার টাকা হাসপাতালে মাত্র ৫০ টাকায় তারা সেই টেস্ট করে দিচ্ছেন এবং কীট সংকটে যেন পরীক্ষা বন্ধ না হয় সেই লক্ষ্যে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আরো দুই মাস এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category