• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ২৪ নারী-পুরুষকে ফেরত পাঠালো বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ২৪ নারী-পুরুষকে ফেরত পাঠালো বিএসএফ
মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ২৪ নারী-পুরুষকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুরের কাজিপুর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে কারাভোগ শেষ হওয়া ২৪ বাংলাদেশি কে ফেরত পাঠিয়েছে বিএসএফ। গাংনী উপজেলার কাথুলী সীমান্তে মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩ এস এর সামনে টেইপুর এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২৪ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কাথুলী কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান এবং বিএসএফের পক্ষ থেকে ভারতের নদীয়া জেলার তেহট্টার ৫৬ ব্যাটালিয়নের টেইপুর কোম্পানি কমান্ডার এসি আনচ কুমার উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

তারা হলেন শরিফুল ইসলাম , নিলিমা বেগম , আব্দুর রহিম, আদুরী খাতুন, আশিক বিশ্বাস , রাতুল হোসেন , কুলছুম খাতুন, উজ্জল হোসেন, রেজাউল , জনি আহম্মেদ, রকিব হোসেন, জিহাদ, আবুবক্কর সিদ্দিক, হাসান আলী, জিন্নাত আলী, জাফর চাপরাশি , রাসেল হাওলাদার , আকতার হোসেন , রাজু , সিমা বেগম, শান্তা আক্তার , কাজী জসিম উদ্দিন, লিলি খাতুন ও আছিয়া আক্তার ।

বিজিবি জানায়, এসব ব্যক্তি দালালের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে শ্রমিকের কাজ করছিলেন। সেখানে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে ফেরত দেয়।

কাথুলী বিজিবির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সবাইকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, হস্তান্তর হওয়া ২৪ জনকে থানায় রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category