• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর সীমান্তে ইউএস ডলার উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
মেহেরপুর সীমান্তে ইউএস ডলার উদ্ধার
মেহেরপুর সীমান্তে ইউএস ডলার উদ্ধার

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকায় বিজিবি’র চ্যালেঞ্জের মুখে ২৮ হাজার ইউএস ডলার ফেলে পালিয়েছে এক পাচারকারী। সোমবার (৯ অক্টোবর) দুপুরে সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার ১১৬/৫ এস পিলারের সন্নীকটে এ ঘটনাটি ঘটে। বিজিবি সদস্যরা ডলারগুলো উদ্ধার করে।

বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বুড়িপোতা এলাকার গুচ্ছগ্রামের ১১৬/৫ এস পিলারের সন্নীকটে একজন ঘোরাফেরা করছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই সন্দেহভাজন। পরে ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ২৮ হাজার ইউএস ডলার। যার আনুমানিক মুল্য ৩০ লাখ ৮০ হাজার টাকা। সেই সাথে উদ্ধার করা হয় একটি লোহার বটি ও ২টি কাঁচি। উদ্ধাকৃত ডলার ট্রেজারিতে জমাদান পুর্বক মেহেরপুর সদর থানায় মামলা করা হয়। জমা দেওয়া হয় অন্যান্য মালামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category