• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর সীমান্তে ইউএস ডলার উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
মেহেরপুর সীমান্তে ইউএস ডলার উদ্ধার
মেহেরপুর সীমান্তে ইউএস ডলার উদ্ধার

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১১ নভেম্বর) সকালে বিজিবি ৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ ডলার উদ্ধার করে।

যার পরিমাণ ৩৩ হাজার ২০০ ডলার। উদ্ধারকৃত ডলারের বর্তমান বাজারমূল্যে প্রায় ৪১ লাখ টাকা। এব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা রুদ্র সাপেক্ষে উদ্ধারকৃত ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান জানান, বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার পাচার হবে মর্মে সংবাদের ভিত্তিতে বিজিবি টহল জোরদার করা হয়। ঘটনার সময় বুড়িপোতা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠে এক ব্যক্তি ধান ক্ষেতে পানি দেওয়া অবস্থায় বিজিবির টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যায়।

এসময় টহল দল পানির পাম্প এলাকায় গিয়ে পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পায়। পলিথিনের ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি বান্ডিল থেকে ৩৩ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার করে। ডলারের মালিক ও পাচারকারীকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category