• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ
মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের কাথুলী-কুতুবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গেলো রাত ৩টার দিকে কাথুলী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৩৩ এর ৩নং সাব পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি কাথুলী কোম্পানী কমান্ডার সুত্রে জানা গেছে, ইকবালকে আটকের পর থেকেই বিএসএফ এর সাথে যোগাযোগ চলছিল। পরে গভীর রাতে সীমান্তের ১৩৩ মেইন পিলারের ৩নং সাব পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কাথুলী কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং ৫৬ বিএসএফ এর রাউদবাড়ি ক্যাম্প কমান্ডার এসি আনোছ কুমার উভয় দেশের নেতৃত্বে ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ এবং শৃংখলা বজার রাখার বিষয়ে আলোচনা হয়। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একমত পোষণ করেন উভয় পক্ষের কমান্ডারবৃন্দ।
এ বিষয়ে বিজিবি কাথুলী কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। সীমান্ত আইন লঙ্ঘণ করে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গাংনী থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবির দায়েরকৃত মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category