মেহেরপুর সরকারি মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কলেজ চত্বরে এ আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক মিরাজ উদ্দিন, প্রভাষক হুমায়ুন আহমেদ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নবারুণ ভট্টাচার্যের কবিতা’ এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় থেকে পাঠ করেন কাজী আশরাফুল আলম, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃতি করেন তানজিমা তাসমিম হক মোহনা, সংগীত পরিবেশন করেন অনিন্দিতা সরকার, মানসী হক বাঁধন, পৌলমী কুণ্ডু।