• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুর সমাজসেবার সহকারি পরিচালকের বদলীর দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
মেহেরপুর সমাজসেবার সহকারি পরিচালকের বদলীর দাবিতে মানববন্ধন
মেহেরপুর সমাজসেবার সহকারি পরিচালকের বদলীর দাবিতে মানববন্ধন

মেহেরপুর সমাজসেবার সহকারি পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির বদলীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন তাহসিন রাব্বি, মাহাফুজুর রহমান সুইম, হাফিজুর হক প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ফজলে রাব্বি নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত। জেলা সমাজসেবাকে সে দুর্নীতির আতুরঘর বানিয়েছে।

ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যম তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে বিগত ও বতর্মান জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও তার বিরুদ্ধে কোন ব‍্যবস্থা নেওয়া হয়নি।

এই দুর্নীতিবাজকে মেহেরপুর থেকে দ্রুত বদলী করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category