• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সভায় মূল প্রতিবেদন পাঠ করেন মেহেরপুর জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা। রেড ক্রিসেন্ট সোসাইটির যুব নেতা খন্দকার শামসুদ্দোহা সোহাগের সঞ্চালনায়, বার্ষিক সাধারণ সভা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদস্য একে এম শফিকুল আলম, আসকার আলী প্রমূখ। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় রেড ক্রিসেন্ট এর সদস্য খন্দকার অ্যাডভোকেট আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভার আগে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category