• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুর মুক্ত দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুর মুক্ত দিবস পালন
মেহেরপুর মুক্ত দিবস পালন

নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত। এই দিনে মুক্তিবাহীনির সামনে দাঁড়াতেই পারেনি পাক হানাদার বাহীনি। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে মেহেরপুর ছেড়ে পালিয়ে যায় তারা। নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম হাসান। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও জেলার মুক্তিযোদ্ধারা। এসময় জেলা প্রশাসক শামীম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম হোসেন , বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ জেলার সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category