• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর ভাবনা’র উদ্যোগে শিশুদের নিয়ে আনন্দের আহার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
মেহেরপুর ভাবনা’র উদ্যোগে শিশুদের নিয়ে আনন্দের আহার
মেহেরপুর ভাবনা’র উদ্যোগে শিশুদের নিয়ে আনন্দের আহার

“মুখরোচক খাবার খায়, আনন্দে মন ভরায়” স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর ভাবনা’র উদ্যোগে শিশুদের মাঝে এক বেলা আনন্দের আহারের ব্যবস্থা করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সেভেন সিন্স রেস্টুরেন্টে শিশুদের নিয়ে সংগঠনের কর্মীরা এই আয়োজন করেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন শেখ এর নেতৃতে সংগঠনের নেতৃবৃন্দে সহযোগীতায় ৩০ জন শিশুকে দুপুরের আহার করানো হয়।
সংগঠনের সদস্যগণ বলেন মেহেরপুর ভাবনা সংগঠনটি বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উন্নয়ন ও মানষিক বিকাশে কাজ করে আসছে। এছাড়াও সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজ বিভিন্ন এলাকা থেকে ৩০ জন শিশুকে নিয়ে তাদেরকে একবেলা আহারের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, এই সংগঠনটি বিভিন্ন সময় যেমন বন্যা দূর্গতদের সহযোগিতা, বছরের দুই ঈদে শিশুদেরকে নতুন পোশাক ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। এসময় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক সাদাত আসসামি, সদস্য কোহেলী খাতুন, বাছেরা খাতুন, অনিকা, সিয়াম, নাজমুল, উদয়, রলিপ, তুষারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category