• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
র‌্যালী ও আলোচনা
মেহেরপুর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা

র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়।

আর ডিসি রনি খাতুন এর নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালী পরবর্তীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস। এসময় তিনি বলেন, নদী হচ্ছে সভ্যতার শুরু। আর যদি মিশরের নীলনদের কথা বলা যায় তাহলে সভ্যতার নিদর্শন মিশরের নীলনদ। আজকের নদীমাতৃক বাংলাদেশ। কিন্তু অধিকাংশ নদীই বেদখল হয়ে যাচ্ছে। দুপাশ দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের অট্টালিকা। তিনি আরও বলেন, আপনার-আমার যেমন জীবন রয়েছে। নদীর তেমন জীবন রয়েছে। নদীকে তার আপন গতিতে চলতে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, আরডিসি রনি খাতুন প্রমুখ।

র‌্যালীতে সরকারি কর্মকর্তা, বিএনসিসি স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category