• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ
মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ

ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। ১৩টি পদের বিপরিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেষ সময় পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেন।

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম, নির্বাচন কমিশনার ডক্টর আলিবদ্দীন ও সাজ্জাদুজ্জামান মনোনয়নপত্র প্রদান করেন।

১৩ টি পদের মধ্যে সভাপতি পদে ফজলুল হক মন্টু (এসএটিভি), সহ সভাপতি পদে মহসিন আলী (দৈনিক মাথাভাঙ্গা), ফারুক মল্লিক (ইনকিলাব) ও মেহের আমজাদ (খবর), সাধারণ সম্পাদক পদে মাজেদুল হক মানিক (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিএফ মামুন লাকি (আকাশ খবর), বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) ও রামিজ আহসান (যমুনা টিভি), অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম মনির (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক পদে রাশেদুজ্জামান (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক পদে আবু সাইদ (প্রথম আলো), নির্বাহী সদস্য পদে উম্মে ফাতেমা রোজিনা (এটিএন নিউজ/এটিএন বাংলা), নুহু বাঙালি, আসিফ ইকবাল (একাত্তর টিভি), মামুন বঙ্গবাসি (মুক্তখবর) ও হামিদুর রহমান কাজল (বৈশাখি টিভি)।

বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র গ্রহণের শেষ সময়ে প্রার্থী, ভোটার এবং সিনিয়র জুনিয়র সদস্যদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশন সদস্য ছাড়াও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু ও আলামিন হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গেল নির্বাহী পরিষদের মেয়াদ শেষে আহবায়ক কমিটি গঠন হয়। মেহেরপুর ছহি উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংবাদিক মহসিন আলী আঙ্গুর আহবায়ক এবং সাংবাদিক জাহির হোসেন চঞ্চল ও হাসানুজ্জামান খান উজ্জল আহবায়ক কমিটির সদস্য। এ আহবায়ক কমিটি গঠনতন্ত্র অনুসারে নির্বাচন কমিশন গঠন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category