বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির উপর শোষণ নিপীড়ন ও নির্যাতন বন্ধ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অভিন্ন চাকরিবিধিওয়ালা বাস্তবায়ন, এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত চাকরি নিয়মিত করণের দাবিসহ নানা দাবীতে সারা দেশের মত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতেও ১০ম দিনের মতো চলছে কর্মবিরতী ও অবস্থান কর্মসুচী।
বুধবার (১০ জুলাই) সকাল থেকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়সহ এর আওতাভুক্ত মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলার সকল জোনাল, সাব জোনাল ও অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে যুক্ত হয়েছে।